7 February 2026 , 4:31:20 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারী শনিবার শহরতলীর বাটিকামারা সরকারি প্রাইমারি স্কুল থেকে সকাল ১১ মিছিল শুরু হয়। ১১দলীয় নির্বাচনী জোটের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনের মিছিলটি বাটিকামারা রেলগেট, খোকনমোড়, হলবাজার ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মাজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন।
প্রধান আলোচক ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ৭৮ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আফজাল হোসেন।
যুব জামায়াত নেতা মাসুদ রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনের আসন পরিচালক সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমারখালী উপজেলা জামায়াতের তদারককারী কামরুজ্জামান মিয়া, বাগুলাট ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়াম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শামসুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারী মামুনুর রশীদ, উপজেলা সহসেক্রেটারী আবুল আহসান সমসের, পৌর আমীর এ্যাডভোকেট রবিউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আশিকুল ইসলাম চপল, এনসিপির উপজেলা আহবায়ক অধ্যপক হেলাল উদ্দিন, বাংলাদেশ খিলাফত মজলিসের কুমারখালী উপজেলা সভাপতি হাফেজ মুফতি সাইফুল্লাহ খালিদ, সেক্রেটারী ফজলে নুর ডিকো।
ান্যান্যেও মধ্যে বকত্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ ইমরান হোসেন, কুষ্টিয়া শহর শাখার সাবেক সভাপতি আমির হোসেন জুয়েল, কুষ্টিয়া শহর সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, কুমারখালী উত্তর শাখার সভাপতি রিয়াদ আল মাহমুদ, দক্ষিণ শাখার সভাপতি মোঃ হাবিবুল বাশার, পশ্চিম শাখার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন জিম প্রমূখ।
বিশাল গনমিছিল ও সমাবেশে কুমারখালী পৌরসভা, শিলাইদহ, জগন্নাথপুর, সদকী, নন্দলালপুর, চাপড়া, বাগুলাট, যদুবয়রা, চাঁদপুর ও পান্টি ইউনিয়ন থেকে ১১দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেয়।











