24 February 2026 , 2:08:24 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে কতিপয় বিএনপি নেতারাই ধানের শীষের প্রার্থীকে হারিয়েছে। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরে ওই সব নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী করা হয়েছে। কুমারখালী উপজেলা বিএনপির কার্যালয়ে ৪ আসনের বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, কুমারখালী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম লিপন।
বক্তারা বলেন, দলীয় মনোনয়ন পেতে আন্দোলন করা কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার প্রামানিক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদি শেষ পর্যন্ত মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে হারাতে ষড়যন্ত্র করেছেন। নিজেদের অনুসারীদের ভোট দাড়িপাল্লায় দিয়ে মেহেদী রুমীকে পরাজীত করেছে। এদের বিরুদ্ধে দলিয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনসহ কুমারখালী- খোকসা উপজেলা কমিটি বিলুপ্ত করার দাবীও করেন তারা।





