সারা দেশ

কুমারখালীতে সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে রবিবার (১৯ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন খোকসা-কুমারখালী আসনের জাতীয় সংসদ সদস্য আফজাল হোসেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি অভিভাবকদের সন্তানদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

মাদ্রাসার সুপার মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, সোন্দাহ আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি ও কুমারখালী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানা, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারখালী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল আহসান শামসের, নন্দলালপুর ইউনিয়ন জামায়াতের আমীর তসলিম উদ্দিন, দাতা সদস্য নুরুল ইসলাম ইউসুফ, আবু ইউসুফ ও তোফাজ্জেল হোসেন।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবনির্মিত একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে এবং পাঠদান কার্যক্রমকে আরও গতিশীল করবে।

পরে অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content