সারা দেশ

কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বস্তি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের উদ্যোগে বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উন্নয়ন কাজের উদ্বোধন করেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান সবুজ।

এ সময় তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। জনগণের কল্যাণে ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ কুমারখালীর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি করবে।

অনুষ্ঠান শেষে উন্নয়ন কাজের সফল বাস্তবায়ন এবং কুমারখালী পৌরসভার সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content