এক্সক্লুসিভ

কুমারখালীতে ব্যতিক্রম উদ্যোগ- তিয়াসের বিনামূল্যে পোশাক বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে চতুর্থ বারের মত ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস।

‘মানুষের প্রতি ভালোবাসা’ নামের দোকান উদ্বোধন করে অসহায় ও নিম্নআয়ের হাজারো মানুষদের টাকা ছাড়াই পছন্দের পোশাক বেছে নেওয়ার সুযোগ করেন তিনি ।

বৃহস্পতিবার দুপুরে কুমারখালী থানা মোড় সংলগ্ন মতি সুপার মার্কেটে এই দোকানের উদ্বোধন করা হয়। দোকানটির উদ্বোধন করেন শাকিল আহমেদ তিয়াসের বাবা নজরুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি, মাইটিভি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি লিপু খন্দকার, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।

এই উদ্যোগের মাধ্যমে ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। দোকানে আসা মানুষেরা কোনো টাকা ছাড়াই নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক নিয়ে যেতে পারেন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও খবর

Sponsered content