রাজনীতি

কুমারখালীতে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ও পৌর গণ অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার বিকেলে শহরের সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি যাদুঘর অডিটোরিয়ামে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমারখালী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি তানভীর রয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস।
প্রধান বক্তা ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক লিপু খন্দকার।
গণ অধিকার পরিষদের কুমারখালী উপজেলা সেক্রেটারি হারুন অর রশীদ হারুনের অনবদ্য পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গন অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা সেক্রেটারি আব্দুল খালেক, কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি রাইসুল হক, শিক্ষক ও সাংবাদিক মাহমুদ শরীফ ও কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিপ্লব হোসাইন ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির গণ মাধ্যম সম্পাদক স্বপন আলী, গননেতা সোলায়মান কবীর, রকি আহমেদ, মুস্তাফিজুর রহমান মুস্তাক,কামরুজ্জামান সোয়াদ, মাইনুল হাসান ইমন, নান্নু হোসেন, শ্রমিক নেতা মিলন মালিথাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । স্বাগত বক্তব্য রাখেন আহমেদ সবুজ।
অনুষ্ঠানে শিলাইদহ ও চাপড়া ইউনিয়ন থেকে বেশ কয়েকজন বিভিন্ন দল থেকে গণ অধিকার পরিষদে প্রধান অতিথি শাকিল আহমেদ তিয়াসের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।
অনুষ্ঠানের শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরও খবর

Sponsered content