এক্সক্লুসিভ

সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মামলা: নির্বাচনে অনিয়ম এবং ভোটকারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭৮,কুষ্টিয়া-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী উক্ত আসনের নির্বাচনে অনিয়ম এবং ভোটকারচুপির অভিযোগ এনে নির্বাচন ফলাফলকে চ্যালেঞ্জ করে নির্বাচনী মামলা নং ২৮/২০২৬ দায়ের করেন। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ মার্চ মামলাটি দাখিল করা হয়। গত ১১ মার্চ সকাল ১১টায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো: জাকির হোসেন অত্র মামলার শুনানিতে সন্তুষ্ট হয়ে মামলাটি গ্রহণ করেন এবং ভোট পুনঃগণনা করা কেনো হবে না সেই মর্মে আদেশ জারী করেন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় নথি বিজ্ঞ জেলা প্রশাসক , কুষ্টিয়ায়কে যথাযথভাবে সংরক্ষণ করার আদেশ প্রদান করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন মহামান্য সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব কে,এম,মামুন-অর-রশীদ। তিনি আরও জানান, মামলায় বিবাদী জেলা প্রশাসক কুষ্টিয়া ও ওই আসনের বিজয়ী প্রার্থী জামায়াতের আফজাল হোসনের নামও রয়েছে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content