2 March 2026 , 3:56:32 প্রিন্ট সংস্করণ
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের পক্ষ থেকে গত শনিবার গড়াই তীরের রংধনু রেস্টুরেন্টে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তৃতীয় বারের মত আয়োজিত অনুষ্ঠানে কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি মুন্সী সাইদ, কবি ওয়াজেদ বাঙালি, কবি সাহাবুদ্দিন আহমেদ, কবি রহমান আজিজ প্রমূখ বক্তব্য রাখেন। কুমারখালী সাহিত্য সংসদের সেক্রেটারি মাহমুদ শরীফের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার ফেরিওয়ালা ফিভ এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল। উক্ত ইফতার মাহফিলে কুমারখালী খোকসা ও কুষ্টিয়ার ৩২জন বিশিষ্ট কবি সাহিত্িযক অংশ গ্রহণ করেন। ইফতার অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।





