Uncategorized

কুষ্টিয়া ৪ আসনে বিএনপির সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী আহত

কুষ্টিয়ার খোকসায় জামায়াতের নারী কর্মীদের ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকাল ৭ টার দিকে জামায়াত প্রার্থীর পক্ষে নারী কর্মীরা আব্দুর রহমান নামক ব্যক্তির বাড়িতে ভোট চাইতে গেলে বিএনপির কর্মীদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

এই ঘটনার জের ধরে সকাল সাড়ে ৭ টার দিকে মাসিলিয়া বাজারে জামায়াত কর্মী ও বিএনপি কর্মীদের মধ্যে হকি স্টীক ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে বিএনপির নিজাম, রেন্টু মাল ও হাবিব এবং জামায়াত নেতা সাইদুল ইসলাম সাঈদ, মাসুম বিলল্লাহ ও এসএম আবু দাউদসহ উভয় পক্ষের ৬জন আহত হন। পরবর্তীতে উভয়দলের আহতদের উদ্ধার করে বিএনপি কর্মীদের খোকসা এবং জামায়াত নেতাদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, তিনি জরুরি কাজে খুলনা অবস্থান করছেন বিষয়গুলো জানতে ওসি তদন্তের সাথে যোগাযোগ করতে। পরবর্তীতে ওসি তদন্তকে একাধিক বার ফোন দিলে কল রিসিভ করেননি।