27 February 2026 , 7:24:46 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান সদস্য, সাথী ও কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে শহরের আবুল হোসের তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি মোঃ আফজাল হোসেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, খোকসা উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলাম, জেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী ও কুমারখালী পৌর আমীর এ্যাডঃ রবিউল ইসলাম (এপিপি)।
কুমারখালী উপজেলা শিবিরের সাবেক সভাপতি আমির হোসেন জুয়েলের পরিচালনায় কুমারখালী ও খোকসা উপজেলার সাবেক ও বর্তমান শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মাহফিলের শুরুতে প্রধান অতিথি এমপি আফজাল হোসেনকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম।




