7 March 2026 , 4:02:36 প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী পৌরসভার ৮ ন্ং ওয়ার্ড শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের তিন গম্বুজ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা আমীর আফতাব উদ্দিন এবং কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন।
কুমারখালী পৌরসভার আমীর এ্যাডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীনর সাবেক সেক্রেটারী মাওঃ শামসুদ্দিন আহমাদ, পৌর জামায়াতের সেক্রেটারী কামাল হোসেন প্রমূখ।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি, সহমর্মিতা ও ঐক্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত যোগদান করেন









